1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দু’টি আসনে ২০ জন প্রার্থী আনুষ্ঠানিক ভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।দু’টি আসনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমার শেষ দিন ২০জন প্রার্থী জমা দিয়েছেন।
চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান সর্বমোট ২৪ জনের মধ্যে শেষ দিন পর্যন্ত ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।চুয়াডাঙ্গা ১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলো, চুয়াডাঙ্গা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, এনপিপি’র (ন্যাশনার পিপলস্ পার্টি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী, চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, জাকের পার্টির সালাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন মহিলা আ.লীগ নেত্রী আফরোজা পারভীন, আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, আওয়ামী লীগ নেতা ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান। বিকল্প ধারার স্বতন্ত্র প্রার্থী এম.শহিদুর রহমান , কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, তৃণমূল বিএনপি নেতা তাইজাল হক। অন্যদিকে চুয়াডাঙ্গা ২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, এনপিপি’র (ন্যাশনার পিপলস্ পার্টি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী, চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মীর্জ শাহরিয়ার মাহমুদ লন্টু, আওয়ামী লীগ নেতা ও দৈনিক সকালের সময়ের পত্রিকার সম্পাদক নুর হাকিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক আবু হাশেম রেজা, স্বতন্ত্র আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগনেতা নজরুল মল্লিক, জাসদ (ইনু) প্রার্থী দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ্ ।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় দু’টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন এবং ৩৫৩টি ভোটকেন্দ্র। এর মধ্যে নির্বাচনী এলাকা ৭৯, (তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন ব্যতীত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা) চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি। নির্বাচনী এলাকা ৮০, (দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন) চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
৩০/১১/২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park