1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কলকাতার রাজাবাজার এলাকায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

কলকাতার রাজাবাজার এলাকায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
শুক্রবার (১৫ মে) দুপুরে মুসল্লিরা রাজাবাজার ক্রসিং এলাকায় জুমার নামাজ আদায়ের জন্য জড়ো হন। অভিযোগ অনুযায়ী, রাস্তায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায়ের সময় পুলিশ বাধা দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, নতুন রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী রাস্তা বন্ধ করে নামাজ আদায় নিষিদ্ধ থাকায় পুলিশ এ পদক্ষেপ নেয়। তবে অনেক মুসল্লি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে দাবি করা হচ্ছে।এ সময় পুলিশ ও কিছু মুসল্লির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, যা পরে উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।কলকাতা পুলিশ জানিয়েছে, জনবহুল সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছিল। পুলিশ হস্তক্ষেপের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park