1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

৫০টি লিচু বলে বিক্রি করেও ৩৮টি লিচু দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলার বিভিন্ন বাজার ও সড়ক এলাকায় ভ্রাম্যমাণ দোকানদারদের বিরুদ্ধে

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

৫০টি লিচু বলে বিক্রি করেও ৩৮টি লিচু দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলার বিভিন্ন বাজার ও সড়ক এলাকায় ভ্রাম্যমাণ দোকানদারদের বিরুদ্ধে। এতে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।জেলা জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাকাপোল, নিউমার্কেট মোড়, হাটের মোড়, বকচরা মোড়, খুলনা রোড, টাউন বাজার, পুরাতন সাতক্ষীরা, কদমতলা বাজারসহ আরও বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে লিচু বিক্রি করা হচ্ছে। মাইকিং করে ৫০টি লিচু বলে ক্রেতাদের আকৃষ্ট করা হলেও পরে গুনে কম লিচু পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।এ ধরনের প্রতারণার শিকার হলেও অনেকেই লজ্জা ও ঝামেলা এড়াতে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ না করে চলে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু বিক্রেতা নির্দ্বিধায় একই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। ফলে প্রতিদিনই সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হলেও প্রকাশ্যে খুব কমই অভিযোগ উঠে আসে।পাকাপোল এলাকার এক ক্রেতা বলেন, ৫০টি লিচু বলে কিনেছি। পরে গুনে দেখি ৩৮টি। জিজ্ঞেস করলে বিক্রেতা উল্টো কথা বলে বেশি দামে কিনলে ভালো পেতেন, কম দামে নিলে এমনই হবে।তিনি আরও বলেন, একইভাবে বিভিন্ন জায়গায় একই অবস্থা চলছে। কেউ কিছু বললে বিক্রেতারা নানা কথা বলে এড়িয়ে যায়।একাধিক ক্রেতার অভিযোগ, ভ্রাম্যমাণ দোকানগুলোতে কোনো নির্দিষ্ট মানদণ্ড বা নিয়ন্ত্রণ না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো সংখ্যা বলে বিক্রি করছেন। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সচেতন মহল বলছে, বাজারে নিয়মিত তদারকি না থাকায় এ ধরনের প্রতারণা বাড়ছে। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার ভোক্তা অধিকার কর্মকর্তা মেহেদী হাসান তানভীর বলেন, ভ্রাম্যমাণ দোকানের ক্ষেত্রে কিছু বাস্তব সীমাবদ্ধতা থাকে। তবে ভোক্তাদের সাথে প্রতারণার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাজারে অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park