1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার একাত্ত প্রধান প্রতিবেদক ফারজানা রুপা জড়িতর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনার সঙ্গে একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা জড়িত ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে- তা আগে থেকেই জানতেন বাবু ও রুপা। তাদের সমীকরণ নামক প্রতিবেদনের মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সেখানে তথ্য লুকিয়ে বলা হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মানুষ আহতও হয়নি। অথচ আমরা এখন স্পটেই ৩২ জন শহীদের পরিচয় শনাক্ত করতে পেরেছি।অন্য এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশার সেটা দেখার সুযোগ নেই। আমরা অপরাধের বিচার করি। কেউ যদি হলুদ সাংবাদিকতা করে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকেন- তার বিচার করবো না?তারাতো সাংবাদিক হিসেবে একটা ঘটনা ঘটেছে তার প্রতিবেদন করেছে- তিনি সারারাত স্পটে উপস্থিত ছিলেন, পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন কিভাবে? সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তখন ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তার লাইভ অনুষ্ঠান চলছে এবং তিনি হত্যাকাণ্ডের ঘটনা গোপন করছেন, তার স্বার্থ কি? তিনি তো একজন সাংবাদিক, তিনি তো নিরপেক্ষভাবে জাতির সামনে সত্য ঘটনাটা তুলে ধরবেন। তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল? কেন তিনি এটা করতে গেলেন? তিনি টোটাল মেকানিজমের সঙ্গে জড়িত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park