1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চার কাউন্সিলরের লুটপাটে অতিষ্ঠ সাতক্ষীরা পৌরসভা- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার চার কাউন্সিলরের লুটপাট ও বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। সাম্প্রতি সাতক্ষীরা পৌরসভার মেয়র পদ শূন্য হওয়ায় এই মাত্রা বহুগুণে বৃদ্ধি পয়েছে।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু পৌরসভার পলাশপোল মৌজার ০১ খাস খতিয়ানভুক্ত ১২৮০,৪২৩৮,৮২৩১ সাবেক দাগ ও বর্তমান ১৪০০ দাগের রইচপুর এলাকার ৫৮০ বিঘা জমি ক্ষমতার অপব্যবহার করে নিজ দখলে রেখেছেন। কালুর অন্যতম সহযোগী রুহুল কুদ্দুস ৭৫ বিঘা জমিতে মাছের ঘের তৈরি করেছেন। অন্য জমি বার্ষিক ১০ হাজার টাকা হারি প্রদান করে সরকারি অর্থ লোপাট করছেন। কাউন্সিলর কালুর এই কর্মকান্ডে ভূমি অফিস ও রাজস্ব শাখার কতিপয় কর্মচারী জড়িত আছেন বলে জানা গেছে।
অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু পৌর সভায় নামে-বেনামে পৌরসভার বিভিন্ন কাজের ঠিকাদারি করছেন। জোড়াতালি দিয়ে করা এসব কাজের মান ভালো না হলেও সময় মতো নিচ্ছেন বিল। এছাড়া তারা ৪০টি মামলার চার্জসিটভুক্ত আসামি। কিন্তু কোন এক অদৃশ্য কারণে উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। এর মধ্যে আইনুল ইসলাম নান্টা খুনের মামলাসহ একাধিক মামলার আসামি।
সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, জি.আর ২৮৮/১৮ নং মামলার ০৪ নং আসামি আইনুল ইসলাম নান্টা এবং ০৯ নং আসামি শফুকুল ইসলাম বাবু। থানা সূত্র আরও জানায়, আইনুল ইসলাম নান্টা জি.আর ৭৬৭/১৮ ও জি.আর ৪৬৫/২০২২ ও জি.আর ১২১/১৮ ও জি.আর ৫৮৮/১৫ এবং জি.আর ৩০৫/১৭ নং মামলার চার্জসিটভুক্ত আসামি। কিন্তু অদ্যাবদি স্থানীয় সরকার বিভাগ হতে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্চছুক সাতক্ষীরা পৌরসভার এক কর্মকর্তা জানান, কিছু পুরাতন কাউন্সিলর পৌরসভা লুটেপুটে খাচ্ছে। তারা নিজেদের নামে পৌরসভার জায়গায় মার্কেট বনিয়েছে। ২নং ওয়ার্ড কাউন্সিলর নিজের নামে ৬টি দোকান বরাদ্দ গ্রহণ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
একই বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত নয়। আপনি তথ্য দিয়েছেন আমি যাচাই করে দেখবো।
প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র মো: তজকিন আমমেদ এর দুদকের অনুসন্ধান একদম শেষ পর্যায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অনুসন্ধান শেখ হলে একই সাথে ফেঁসে যেতে পারেন পুরাতন কাউন্সিলররা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park