1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ব্র‍্যাক ডেইরির উদ্যোগে তালায় “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৩৮ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি/সমৃদ্ধ ডেইরি” স্লোগানকে সামনে রেখে ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের উদ্যোগে সাতক্ষীরার জেলার তালা উপজেলায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকাল ১১টায় পাটকেলঘাটা অগ্রগতি রিসোর্ট এ ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মাসুম বিল্লাহ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: খায়রুল ইসলাম, এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের ভেটেরিনারি সার্জন ডা: মো: রশিদুর রহমান, ডা: তাজ মোহাম্মদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের প্রোডিউসার সার্ভিস শাখার ডেপুটি ম্যানেজার ডা: মো: মারুফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো: মিজানুর রহমান।প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সঠিক খাদ্য প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে গুণগত মানসম্পন্ন দুধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের দুগ্ধ শিল্প আরও উন্নত ও টেকসই হবে।
প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরও দক্ষ হবে এবং লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবে।এছাড়া প্রশিক্ষণের অন্যান্য আলোচকদের মধ্যে ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রোজেক্টের প্রোডিউসার সার্ভিস শাখার ডেপুটি ম্যানেজার ডা: মো: মারুফ উদ্দিন খামারিদের মডেল ফার্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে গাভী লালন-পালন এবং গাভীকে ২৪ ঘণ্টা পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করার কৌশল আলোচনা করেন। অন্যান্য বক্তাগণ খামারের আপদকালীন সময়ের জন্য বিশেষ করে বর্ষাকালে গাভীর খাদ্য চাহিদা পূরন করার জন্য সাইলেক তৈরি, কমপ্লিট মিল্কিং, খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার উপর জোর দেন।এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। ও প্রশিক্ষার্থীগণ ব্র‍্যাক ডেইরির এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্রাক ডেইলির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন ব্র‍্যাক ডাইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণটিতে তালা উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park