1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

দক্ষিণের অবহেলিত জনপদ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) থেকে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক মনোয়ন পাওয়ায় বইছে আনন্দের জোয়ার- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

ফাতেমা আক্তার মাহমুদ ইভা ঃ
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আজীবন সদস্য, মেজর জেনারেল ( অবঃ) আবদুল হাফিজ মল্লিক, পিএসসি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোয়ন পাওয়ায় ঢাকাস্থ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী সমর্থক গোষ্ঠী রাজধানীর সেগুন বাগিচায় নাভানা মোখলেস টাওয়ারে এক সভার আয়োজন করে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তাহাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আলোচনায় অংশগ্রহন করেন ঢাকাস্থ ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ যারা সমর্থক গোষ্ঠীরনেতৃত্বে রয়েছেন। প্রত্যেকের কথায় উঠে আসে এখানকার দুর্দশার কথা। নদী ভাঙ্গন, অবৈধ বালু উত্তোলন, কৃষি জমি কর্তন, অনুন্নত যোগাোযোগ ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের কথা। দীর্ঘ ১৫ বছর জাতীয় পার্টির এমপি থাকায় সারা দেশের উন্নয়নের সাথে বাকেরগঞ্জের মিল নেই। উন্নয়ন বঞ্চিত এলাকার জনগণ দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ থেকে প্রার্থী চেয়ে আসছে কিন্তু নির্বাচন আসলে প্রতি বছর নৌকার বিপুল পরিমাণে ফরম বিক্রি হয় এবারও হয়েছে, তবে জোট মহাজোট আর রাজনৈতিক সমীকরণে প্রার্থীতা পায় লাঙ্গল এবং এমপি নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে, যার পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের অবহেলিত এ জনপদ অবহেলিতই থেকে যাচ্ছে- প্রেক্ষিত হতাশ হয় নৌকা সমর্থক ও এলাকার জনগন। এবার নৌকা প্রতীকে নির্বাচন হবে জেনে জনগণ উচ্ছ্বসিত। জনগণের মধ্যে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে সমস্ত উপজেলায়। তাদের একটিই ভয় আবার কোনো জোট-মহাজোটের সমীকরণে ভেস্তে যাবে না তো তাদের আশা-ভরসা। তবে নেতৃবৃন্দ বলেন এবার আর ছাড় নয় তারা নৌকার প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে তাদের সর্বোচ্চ চেষ্টা করে বিপুল ভোটে নির্বাচিত করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park