1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর” স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকাল সাড়ে ৩টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪ প্রতিষ্ঠানের প্রধানদের হাতে দুদক এর পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। জেলার সাতটি উপজেলার দুটি করে মোট ১৪ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা করে (আয়কর ও ভ্যাট’সহ) মোট ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।অর্থ সহায়তা পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল— তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়; কালীগঞ্জ উপজেলার ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উকসা উচ্চ বিদ্যালয়; দেবহাটা উপজেলার দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসা; সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়; আশাশুনি উপজেলার পুঁইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয় ও বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয় ও গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; এবং কলারোয়া উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও মুরারিকাটি ইউনাইটেড হাই স্কুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাওলানা মোঃ আবুল খায়ের এবং একাডেমি সুপারভাইজার আনম নাজমুল উলা।উল্লেখ্য, ইতিপূর্বে জেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর চালু রয়েছে। নতুন এই ১৪ প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় জেলায় বর্তমানে মোট ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর প্রতিষ্ঠা হলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park