ক্রাইম রিপোর্টার : এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জে জেলা নির্বাচন কার্যালয় লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ,ও সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন সহ ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘নাশকতাকারীরা হামলা চালিয়েছে। তাঁদের ধরতে অভিযান চলছে। পরবর্তীতে আরও নিরাপত্তা জোরদার করা হবে।’
পুলিশ জানায়,হাতবোমা দুটি নির্বাচন কার্যালয়ের পেছনের দেয়ালে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত আরও দুটি হাতবোমা উদ্ধার করে। এ সময় নির্বাচন কার্যালয়ের সামনে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। সালাম আলী নামে একজন পথচারী বলেন,হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে তিনজন দ্রুত স্থানীয় আম বাগান দিয়ে পালিয়ে যান।এদিকে ’চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন,‘আম বাগান থেকে অন্ধকারে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কোনো ক্ষতি হয়নি। তবে আগামীতে আরও সতর্ক থাকবেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।’ সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচন কার্যালয়ের আশেপাশে কোন প্রকার সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।