1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

পাটকেলঘাটায় ঔষধ প্রতিনিধিদের সম্মান ও অধিকার রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধ;পরিকল্পিতভাবে দেশের ঔষধশিল্পকে ধ্বংসের পায়তারা, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসনিক হয়রানি এবং বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিদের “দালাল” হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদে কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তার মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মে ২০২৫) সকাল থেকে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, ফারিয়ার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানি ও কর্মপরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।মানববন্ধনে প্রধান উপদেষ্টা মো: জামাল উদ্দিন বলেন,“ঔষধ প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবার এক গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে অপমান ও হয়রানি করা মানে পুরো ঔষধশিল্পকে দুর্বল করে দেওয়া। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন,“প্রতিনিধিদের দালাল বলে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। আমরা সম্মানজনক কর্মপরিবেশ এবং পেশাগত নিরাপত্তা চাই।”সহ-সভাপতি মো: ওয়াসেক আলী তার বক্তব্যে বলেন,
“ঔষধশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই শিল্পকে ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন বলেন,“আমরা প্রশাসনের সহযোগিতা চাই, হয়রানি নয়। ঔষধ প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় কেন্দ্রীয় ফারিয়ার সকল কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।”এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পেশাগত সম্মান রক্ষা ও হয়রানি বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park