1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মাদকাসক্ত মাদকের বিরুদ্ধে টাকা না পাওয়ায় মা লাকি বেগমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে রাফি (২১) নামে এক মাদকাসক্ত মাদকের বিরুদ্ধে টাকা না পাওয়ায় মা লাকি বেগমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে বাবা মো. মোস্তফা ও বোন মিথিলাকে (১৮) ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রোববার (১০ মে) রাত ১০টায় এ ঘটনা ঘটে।
পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে মাকে মৃত অবস্থায় দেখে। এবং জখম বাবা-বোনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ রাফিকে আটক করে। রাফি সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারেন্টডেন্টের বাড়ির মো. মোস্তফার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার সময় রাফি মা লাকি বেগমের নিকট নেশার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাতে ছেলে রাফি মাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। বাবা ও বোন বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত করে। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাবা ও বোনের অবস্থা সংকটাপন্ন বিধায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতক ও মাদকাসক্ত রাফিকে আটক করে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে কুমিল্লা জেলার প্রান্তসীমায় সিন্দুরপুর ইউনিয়ন অবস্থিত। তাই মাদক সেবনকারীদের জন্য নিরাপদ রুট এ অঞ্চল।দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম যুগান্তরকে ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিসহ ওসি ফয়জুল আমিন নোমান ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনায় ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে আসি। সোমবার বিজ্ঞ আদালতে তাকে প্রেরণের জন্য প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park