1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার পাটকেলঘাটায় পেশকার ও মুহুরী পরিচয়ে প্রতারক আলমগীর-শাহিনুর হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার আলমগীর গাজী ও শাহিনুরের নামে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে পেশকার ও মুহুরী দাবি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাহারা পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের লেয়াকত গাজীর পুত্র। ঘটনার বিবরণে জানাযায়, আলমগীর গাজী নিজেকে পেশকার দাবি করে তার ভাই শাহিনুরের মাধ্যমে জমির রেকর্ড সংশোধন ও দলিল সহ তালা এসিল্যান্ড অফিসের বিভিন্ন কাজের কথা বলে তালা ও পাটকেলঘাটা এলাকার মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা হলেন তৈলকূপী গ্রামের লুকমান সর্দার, পাটকেলঘাটার রবিউল ইসলাম, ডাক্তার আমিনুর রহমান, তৈলকুপি গ্রামের শহিদ হোসেন, মমতাজ বেগম মেম্বার, তুলসি সাধু প্রমুখ।

ভুক্তভোগী ফরহাদ হোসেন জানান, তালা এসিল্যান্ট অফিসের একটি কাজ করে দেওয়ার কথা বলে আলমগীরের ভাই শাহিনুর গাজী আমার কাছ থেকে ১লাখ টাকা নিয়েছে কিন্তু কাজ করে দেইনি। লোকমান সর্দার নামের এক জানান, আমার বাড়ির জমিজমার কাজ করে দিবে বলে ৩৯ হাজার টাকা নিছে। তৈলকুপী গ্রামের শাহিদ হোসেন জানান, আমার কাছ থেকে ৬০হাজার টাকা নিয়েছে। মমতাজ বেগম জানান, দলিল করে দেওয়ার নাম করে আমার কাছ থেকে ৩৫হাজার টাকা নিয়েছে প্রতারক শাহিনুর। এলাকার এরকম ছোট বড় বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। টাকা ফেরত চাইতে গেলে পেশকার পরিচয়ে বিভিন্ন হামলা মামলার ভয়ভীতি দেখিয়ে এলাকায় ক্রাসের রাজত্ব কায়েক করেছে বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির দ্বারেদ্বারে ঘুরছে। পেশকার দাবিদার আলমগীর গাজী কে একাধিক ফোন দিলে তিনি রিসিভ করেন নি

অনুসন্ধানে জানা গেছে, আলমগীর গাজী সাতক্ষীরা দেওয়ানি কোর্টের জারিকারক ও শাহিনুর মুহুরী না হয়ে ভাইয়ের পরিচয়ে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পেশকার পরিচয় দেওয়া আলমগীর ও মুহুরী পরিচয় দেওয়া শাহিনুর কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park