শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয় পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ঐতিহাসিক এই আয়োজনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই দেখা গেল টলিউড সুপারস্টার জিৎকে। পরনে ধবধবে সাদা কুর্তা-পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। কড়া নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন অভিনেতা। আর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন জল্পনা তাহলে কি এবার রাজনীতির রঙ লাগল জিতের গায়েও?