1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভীর রাতে বাড়ি ভাঙচুর,লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি”বিজ্ঞ আদালতের আদেশ, থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় জমি সংক্রান্ত বিরোধে গভীর রাতে বাড়িতে হামলা, ঘর, প্রাচীর ভাঙচুর লুটপাট, বাড়ি দখলের চেষ্টার পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা কেবিএ কলেজের সামনে নলতা মোবারক নগর গ্রামে শুক্রবার (৮ মে) রাত আড়াইটা এবং সকাল ৮ টার দিকে দুই দফায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহকর্তা মাহফুজুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসী কর্মকান্ড আড়াল করতে নলতা ঘোষ ডেইরির মালিক অসিত কুমার ঘোষ থানায় পাল্টা অভিযোগে হয়রানির অভিযোগ উঠেছে। থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানায় নলতা মোবারক নগর গ্রামের মাহফুজুল ইসলামের জমি নিয়ে নলতা ঘোষ ডেইরির মালিক অসিত ঘোষের সঙ্গে বিরোধের জের ধরে শুক্রবার রাতে ২০/৩০ জন মাহফুজুলের বাড়িতে হামলা হয়েছে। নলতার সোনিয়া, খোকন, বাদশা সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় নলতা মৌজার আর,এস ২৫-৮৫৫৪ নং খতিয়ানের বিআরএস ৫৭৯ নং দাগের সাড়ে ১৮ শতক জমি নলতা মোবারক নগর গ্রামের মাহফুজুল ইসলামের স্ত্রী রাফিজা খাতুন একই গ্রামের মৃত ইমদাদ হোসেনের পুত্র নাজমুল আহসান ওরফে রুমির নিকট থেকে গত ১/৮/২৪ ও ৩১/১২/২৪ ইং তারিখে ৫৯১৮ এবং ২৮৫৬ নং ২ টি কোবরা দলিলে কিনে ভোগ দখল বসবাস করে আসছে। উক্ত জমির পাশে নাজমুল আহসান ওরফে রুমির বোন জাহানারার নিকট থেকে ২০১৮ সালে একই দাগের ১৫ শতক জমি কিনে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি মালিক রাফিজা খাতুন গত ২২/ ৪/২৬ ইং তারিখে বাদী হয়ে এবং নলতা মোবারক নগর গ্রামের অসিত কুমার ঘোষ তার ভাই অজয় কুমার ঘোষ ও পুত্র রাকেশ চন্দ্র ঘোষ এবং রাজেশ চন্দ্র ঘোষকে বিবাদী করে সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭, ও ১১৭(৩) ধারায় একটি ১৬১/২৬(কালিঃ) নং পিটিশন মামলায় বিরোধীদের বিরুদ্ধে সমনজারি হয়। এর আগে গত ২২/ ৪/২৬ ইং তারিখে একই আদালতে পিটিশন ৫৩৪/ ২৬ (কালি:) নং ১৪৫ ধারায় আরো একটি পিটিশন মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জকে নির্দেশ দেন। উক্ত আদেশ কে অমান্য করে অসিত ঘোষ , অজিত ঘোষ, ও তার পুত্র রাকেশ ঘোষ রাজেশ ঘোষের নেতৃত্বে গভীর রাতে ২০/২৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ বিষয়ে অসিত কুমার ঘোষের নিকট জানতে চাইলে তিনি অস্বীকার করে সাংবাদিকদের জানান আমার দখলকৃত জায়গার উপরে রাতের আঁধারে দোকানের পাক ঘর ভাঙচুর এবং জিনিসপত্র লুটপট করে পানিতে ভাসিয়ে দিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করে আসছে। এ ছাড়াও জমির মালিকের হাইকোর্টে মামলা আছে। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে হামলার ঘটনার কোন সদুত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে উপ-পরিদর্শক আব্দুর রহিমের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি নিয়ে অসিত ঘোষকে বিজ্ঞ আদালতের নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের বিষয়টি ওসি সাহেবকে জানাবো। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনার তদন্তের জন্য আমার দারোগাকে পাঠানো হয়েছে। তদন্তৈ সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park