1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

জাতীয় পার্টির সাতক্ষীরা জেলার ৪ টি আসনে মনোনয়ন পেলেন যারা – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয়কার্যালয়ের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী তালা – কলারোয়া- ১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বক্স। সাতক্ষীরা সদর -২ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু মনোনয়ন পেয়েছেন। আশাশুনি -দেবহাটা -কালিগঞ্জ (আংশিক) নিয়ে- ৩ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আলিফ হোসেন এবং সাতক্ষীরা- ৪ শ্যামনগর – কালীগঞ্জ(আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং সাবেক মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর ৪ টি আসনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির প্রার্থী ঘোষনা হওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে প্রাণ চঞ্চল্য, উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় নেতা কর্মীরা সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির পুরাতন দুর্গ কে আবারো ভোট বিজয়ের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আনার আশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park