1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

নওগাঁর ৪টি আসনে পুরাতন মুখ; ২টি আসনে নতুন মুখ- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের চুড়ান্ত নাম ঘোষনা করেছে বাংলাদেশ আ’লীগ দল। নওগাঁর চারটি আসনে পুরাতন মুখ আর দুইটি আসনে নতুন মুখের প্রার্থীরা পেলেন নৌকা প্রতীক।
নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে পুরাতন এমপি বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে পুরাতন এমপি এ্যাড. শহিদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন মুখ এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (সদর) আসনে পুরাতন এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুরাতন এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিক পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে নৌকার মাঝি করায় আনন্দের জোয়ার বইছে এ জেলার আ’লীগ সমর্থকদের মাঝে। রবিবার বিকেল চারটার পর সরকার দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করার সঙ্গে সঙ্গেই আনন্দ মিছিল বের হয়ে জেলার বিভিন্ন স্থানে এবং জেলা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আবারো শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে আগামী ৭জানুয়ারী পুনরায় উন্নয়ন আর শান্তির প্রতীক নৌকাতে ভোট দিয়ে প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে মানবতার মা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রতি আহ্বান জানান জেলার সর্বোস্তরের নেতা-কর্মীরা। তারা আরও বলেন যদি কেউ নৌকার বিপরীতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার আশেপাশে না যাওয়ার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা এবং কর্মীদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park