1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও প্রাণনাশের হুমকির অভিযোগে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি)

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় সাংবাদিক মোঃ আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ পাঠানোর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি প্রাণনাশের হুমকির অভিযোগে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, আল-আমিন সরদার বর্তমানে দৈনিক যশোর বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে ও পাশাপাশি অনলাইন পত্রিকা দৈনিক সোনার বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন বলে জানা যায়।ভুক্তভোগীর অভিযোগ, তার প্রকাশিত সংবাদের জেরে স্থানীয় ব্যক্তি মীর শাহীন (পিতা: জামাল উদ্দিন) তাকে একটি উকিল নোটিশ পাঠান। এরপর থেকে তিনি মোবাইল ফোনে ও সরাসরি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।তিনি আরও জানান, এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাপন ও পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছেন।এ ঘটনায় তিনি পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করে বিষয়টি জিডি হিসেবে লিপিবদ্ধ করার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park