1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম’;চট্টগ্রাম নগরের সাবেক মেয়র এম মনজুর আলমের বাড়িতে এসে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তিনি সাবেক এই মেয়রের কাট্টলীর বাড়িতে এসে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় তাঁকে বেশ বিব্রত অবস্থায় দেখা যায়।তিনি কেন এই সাবেক মেয়রের বাড়িতে এসেছেন, তার সঠিক তথ্য পাওয়া না গেলেও সামনের সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলমকে এনসিপির প্রার্থী করার বিষয়ে আলাপ-আলোচনা করতেই হাসনাত আবদুল্লাহ এসেছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।তথ্যমতে, ব্যক্তিগত গাড়িযোগে হাসনাত আবদুল্লাহ দুপুরের দিকে মনজুর আলমের বাড়িতে আসেন। এর ঘণ্টাখানেক পর বিষয়টা স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে জানাজানি হয়। এই অবস্থায় স্থানীয় যুবদল নেতা শাহেদ আকবরের নেতৃত্বে যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা মনজুর আলমের বাসার সামনে আসেন।এ সময় প্রথমে মনজুর আলমের পরিবারের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহর উপস্থিতির ব্যাপারটি অস্বীকার করা হয়। কিছুক্ষণ পর হাসনাত আবদুল্লাহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সামনে আসেন।এই বিষয়ে প্রশ্ন করা হলে যুবদল নেতা শাহেদ আকবর জানান, ‘আমরা হাসনাত আবদুল্লাহকে তাঁর ভারত ও আওয়ামীবিরোধী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জানতে চাই, তিনি সাবেক আওয়ামী লীগ নেতা এম মনজুর আলমের বাসায় কেন এসেছেন? তিনিও এ ক্ষেত্রে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমরা বললাম, আপনি জুলাই আন্দোলনে একজন অগ্রসৈনিক হিসেবে আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। কিন্তু আপনি এখানে আসলেন কেন? এভাবে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সন্ধ্যার সময় তাঁকে আমরা সসম্মানে মূল রাস্তা পর্যন্ত এগিয়ে দিই। এরপর তিনি চলে যান।’তথ্যমতে, মনজুর আলম তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম দিকে কাট্টলী থেকে বেশ কয়েকবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এরপর তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবারও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা শুরু করেন। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের কথাবার্তা শুরু হলে তিনি আবারও মেয়র পদে নির্বাচন করবেন বলে আলোচনায় আসেন। এই অবস্থায় হাসনাত আবদুল্লাহ তাঁর বাড়িতে এলেন।এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি চট্টগ্রামের নেতা জোবায়েরুল ইসলাম আরিফকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park