1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় বাড়িতে ঢুকে নির্যাতন, গাছে বেঁধে মারধর-নারী লাঞ্ছনার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্মমভাবে মারধর এবং তার স্ত্রীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার রসুলপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম (৪০) দাবি করেন, একই এলাকার কুচপুকুর গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সঙ্গে শত্রুতা করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি তার শ্বশুর মোঃ সিরাজের বাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি প্রতিবাদ করেন।

এরপর অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধরে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী লাভলী খাতুন (৩৮) স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, হামলার পর তিনি ও তার স্ত্রী চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কোনো সালিশ-বিচার মানেন না এবং পূর্বেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park