1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ভিডিও ভাইরালের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার তুজিলপুর শ্রী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমানের বিরুদ্ধে অশ্লীল ভিডিও ভাইরালের অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি প্রকাশের পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তে সদর ভূমি কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, সদর উপজেলার পুজোরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে। তারা শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করেন। টিমের সদস্যরা জানান, অভিযুক্ত শিক্ষককে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।
গত সোমবার বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীও প্রতিবাদ জানাতে স্কুলে যান। তারা সিনিয়র শিক্ষক মহিতোষ ঘোষের কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শিক্ষার্থীরা দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওর কারণে তিনি নৈতিকভাবে শিক্ষকতা পেশায় অযোগ্য হয়ে পড়েছেন।স্থানীয়দের অভিযোগ, এর আগেও মফিজুর রহমান নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং বিদ্যালয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টির পেছনেও তার ভূমিকা রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভে নেমেছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park