1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চাল পাচারের সময় সেনাবাহিনী হাতে আটক জেলা ছাত্রদলের জাকারিয়া চৌধুরী রতন

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে নয়-ছয় করে আসছিলেন ডিলার জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন। গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় সমালোচনা শুরু হয়েছিল।অবশেষে গত রোববার বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে। জাকারিয়া চৌধুরী রতন করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জাকারিয়া চৌধুরী ডিলার নিয়োগের পর থেকে অনিয়ম করে আসছিলেন। তিনি সুবিধাভোগীদের মধ্যে নিয়মিত চাল বিতরণ না করে প্রায়ই আত্নসাৎ করতেন।এর আগেও তিনি চাল হবিগঞ্জ শহরে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। গত রোববার বিকালে তিনি করাব গ্রামের কদমতলী এলাকা থেকে টমটম (ইজিবাইক) দিয়ে তিন বস্তা চাল পাচার করতে গেলে সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরো চাল কোথাও আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। আমরা তার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দেব।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park