1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে সমলয়ের শস্য কর্তন, এতে লাভবান কৃষক- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘সমলয়’ পদ্ধতিতে ধান চাষাবাদ করা হয় শেরপুরের শ্রীবরদী উপজেলায়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী শ্রীবরদীতেই এই প্রথমবার করা হয়। কৃষি যান্ত্রিকীকরণে লক্ষে কৃষকদের বীজ বপন, চারা রোপন, সার প্রয়োগ, শস্য কর্তক মাড়াই সহ প্রতি স্তরেই ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। যন্ত্রের ব্যবহারে কৃষিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, চলতি রোপা আমন মৌসুমে (খরিপ ২) প্রণোদনা কর্মসূচি আওতায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ৬০ জন কৃষকের ৫০ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের ব্রী- ধান- ৮৭ আবাদ করা হয়। কৃষকদের যন্ত্রের সাহায্যে সমবায়ভিত্তিক বপন, রোপন ও কর্তন করে দেওয়া হয়। তাই নাম দেওয়া হয়েছে সমলয় চাষাবাদ। প্রকল্পের আওতায় ৫০ একর জমির বীজ বপন, চারা রোপন সার এবং কর্তনের জন্য সকল যান্ত্রিক সহযোগিতা করেছেন কৃষিবিভাগ।
কৃষক নূর ইসলাম বলেন,এই প্রথম বার আমরা এই পদ্ধতিতে চাষাবাদ দেখলাম।
এই পদ্ধতিতে চাষাবাদ করলে একদিকে যেমন খরচ কম অন্যদিকে আমরা অধিক লাভবান হবো। কৃষক এরশাদ আলী বলেন, ধান কাটার সময় শ্রমিক পাওয়া যায় না। এই পদ্ধতিতে খরচও কম লাভও বেশি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিন আফরিন বলেন,আধুনিক কৃষির অন্যতম লক্ষ হচ্ছে কৃষি যন্ত্রিকরণ। এতে কৃষকের অর্থ ও সময় দুটিই সাশ্রয়ী হচ্ছে। সমলয় প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে উপজেলায় ৫০ একর জমির জন্য বীজ, সার, ধান রোপন থেকে শরু করে কর্তন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন ফলন ভালো হওয়ায় কৃষকরা সন্তুষ্ট এছাড়াও সংশ্লিষ্ট কৃষকদের সরিষা বীজের প্রণোদনার আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park