1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারও প্রমাণিত হয়েছে-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আমরা বিশ্বাস করি যে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো রাজনৈতিক দল জনগণের কাছে আবেদন সৃষ্টি করতে পারে না। বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতার ঘটনায় কেন্দ্রীয় ১৪ দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের উপ-দপ্তর সায়েম খানের সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা থেকে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি স্থাপনা, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি। তারা গণপরিবহন, অডিট ভবন, পুলিশ বক্স, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, বিএনপির ক্যাডার বাহিনীর হামলায় একজন পুলিশ সদস্য নিহত হওয়ার পাশাপাশি ৪১ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ১৫ জন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। তাদের পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন।
বিবৃতিতে তিনি বিএনপির সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park