1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

পুলিশকে মারপিট করার ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ ৯ পুলিশকে মারপিট করার ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে পৌর জামায়াতের সাবেক আমির মিজানুর রহমানকে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাইবান্ধা ডিবি পুলিশ।
এর আগে একই ঘটনায় তৌহিদুল ইসলাম কানন নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল দুই। গ্রেফতারের পর তাকে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম জানায়, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। পৌরসভার মালিকানাধীন একটি দোকানে তালা লাগানোকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীরা থানায় ঢুকে তাদের কথা শুনতে হবে বলে দাবি করেন। এ সময় পুলিশ তাদের কথা শুনতে রাজি না হলে থানার ওসি সারোয়ার আলম, এসআই ও নারী পুলিশসহ ৯ জনকে মারপিট করার অভিযোগ ওঠে। এ ব্যাপারে এএসআই রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park