1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনলেন আল মামুন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পঠিত
মাটি মামুন রংপুর।
বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও রংপুর জেলা জাপার সদস্য আল মামুন।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আল-মামুন বলেন, রংপুর-১ আসনে গত ৩৭ বছরে স্থানীয় প্রার্থী না থাকায় স্থানীয়দের চাওয়ার পরিপেক্ষিতে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি।
এই আসনটি বরাবরই জাতীয় পার্টির দুর্গ বলে এই আসনের স্থানীয় বাসিন্দা হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করি।হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের প্রতি ভাললাগা হতেই আমি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ৩ বছর।
৩ বছর ভালো কাজ করার পরে আমি বর্তমানে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি ।
আল মামুন আরও বলেন, রংপুর-১ আসনে মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ তরুণ।
এই তরুণ ভোটাররাই আগামী দিনে দেশের নেতৃত্ব নির্ধারণ করবে। নদী ভাঙন এলাকা গঙ্গাচড়ার মানুষ অনেক অবহেলিত তাদের চাওয়া স্থানীয় একজন এমপি হলে তাদের সুখ দুঃখের সাথী হতে পারবো।
আশা করি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্যার স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনা করবে।
আল মামুন বলেন জিএম কাদের স্যার আমাকে জাতীয় পার্টি হতে লাঙল প্রতিকের চুড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করলে বিপুল ভোটে জয় লাভ করে এই আসনটি উপহার দিব ইনশাআল্লাহ।উল্লেখ্য, রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১-৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park