1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

তালা সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমিতে তালা থানা ছাত্রদল ও তালা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী Khaleda Zia-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে নেতৃত্ব দেন তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রিপন ইসলাম। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম দাদুভাই, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মারুউল ইসলাম মারুফ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর এবং হারুনা রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ।এছাড়াও উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, ইমরান হোসেন, রানা, ফাহাদ, রাব্বি, হাসিবুর, আকাশসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল সরদারসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park