1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করি দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায়- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত
ডেক্সঃফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা তথা সমগ্র মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে কাজ করার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (২০ নভেম্বর) চীনে সফররত আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। খবর আলজাজিরার।
আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ওয়াং বলেন, আসুন, আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করি।
তিনি আরও বলেন, গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয় বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, আমরা এখানে এসেছি একটি স্পষ্ট বার্তা দিতে। তা হলো আমাদের অবিলম্বে (গাজায়) যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমাদের অবিলম্বে গাজায় মানবিক ত্রাণসহায়তা সরবরাহ করতে হবে। এ সময় ইসরায়েলকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অংশ হিসেবে চীন সফর করছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষ নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েলে ও তার পশ্চিমা মিত্ররা। মূলত এই যুদ্ধ নিয়ে পশ্চিমাদের এমন অবস্থান পরিবর্তনে এই কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসলামি সহযোগিতা সংস্থার প্রধান
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park