1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার আরফিন জুয়েল

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরাবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরফিন জুয়েল।ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও শান্তির বার্তা। এই ঈদ যেন সকল মানুষের জীবনে বয়ে আনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণএ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি মানবিকতা, সহানুভূতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাজের ধনী-গরিব, সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সেই মনোভাব থেকেই আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।পুলিশ সুপার আরও বলেন, ঈদকে ঘিরে মানুষের যাতায়াত, কেনাকাটা ও বিভিন্ন কার্যক্রম বেড়ে যায়। এ সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে হলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি সকলকে আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সচেতন থাকার আহ্বান জানান।শেষে সাতক্ষীরাবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে পুলিশ সুপার আরফিন জুয়েল সকলকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাই করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park