1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

৭ মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে ছাত্রী ইমি গ্রেফতার: নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), গণঅধিকার পরিষদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার বাংলাদেশ;ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমিকে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ (জিপি)-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি অবিলম্বে ওই ছাত্রীর মুক্তির দাবি জানান।তিনি এক বিবৃতিতে বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত। এই ভাষণ প্রচারকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা দিয়ে গ্রেফতার করা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।হাসান আল মামুন বলেন, “যে ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছিল, সেই ভাষণ প্রচার করাকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।” তিনি দ্রুত ওই ছাত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছিল এবং বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছিল। তাই এ ধরনের ঐতিহাসিক ভাষণকে ঘিরে কোনো ধরনের বিতর্ক বা হয়রানি সৃষ্টি করা উচিত নয়।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই ছাত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park