1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

তালা খলিষখালি গৃহবধু বিষপানে আত্মহত্যা- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পঠিত
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় বিয়ের তিন মাসের মাথায় সুরাইয়া খাতুন (১৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (১৯নভেম্বর) সন্ধ্যায় খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামে স্বামীর বাড়িতে তিনি বিষপান করেন। স্বামী পরকিয়া করেন- এমন সন্দেহ থেকে সৃষ্ট কলেহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে।
সুরাইয়া খাতুন একই উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে। তার স্বামীর নাম রুহুল আমিন।
জানা গেছে, মাস তিনেক আগে সুরাইয়া খাতুনের সঙ্গে রুহল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর পরকিয়ার সন্দেহ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। রোববার দুপুরে এ নিয়ে কলহ হওয়ায় বিষপান করে সুরাইয়া। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তার অবস্থান অবনতি দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর সাতক্ষীরা নেওয়া পথে পাটকেলঘাটা নামক স্থানে মৃত্যু হয় তার।
খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে তিনি ‍শুনেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park