1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত।

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দুই দল মিলে ৪৯৯ রান তুলেছে। আর এই রান বন্যার ম্যাচে ইংলিশদের ৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এতে বৃথা গেল ইংলিশ ব্যাটার জ্যাকব ব্যাথেলের সেঞ্চুরি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। এতে ৭ রানের জয় পায় ভারত।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ৩ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ফিল সল্ট। তিনে ব্যাট করতে নেমে ৬ বলে ৭ রান করেন হ্যারি ব্রুক। তবে বাটলার সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জ্যাকব ব্যাথেল। অবশেষে চার্টার ফ্লাইট পেল ওয়েস্ট ইন্ডিজ দল১৭ বলে ২৫ রান করে বাটলার আউট হলেও ১৯ বলে ফিফটি তুলে নেন ব্যাথেল। ৫ বলে ১৭ রান করে টম ব্যাটেন আউট হলে তাকে সঙ্গে দেন উইল জ্যাক। ২০ বলে ৩৫ রান করেন তিনি। শেষ দিকে একাই লড়াই করতে থাকেন ব্যাথেল। ৪৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।তারপরও শেষ রক্ষা হয়নি ইংল্যন্ডের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু সেই লক্ষ্য ভেদ করতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত ব্যাথেলের ৪৮ বলের ১০৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। এতে ৭ রানের জয় পায় ভারত।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৭ বলে ৯ রান করা অভিষেক শর্মা। কিন্তু ঈষান কিষানকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করেন স্যামসন। এর আগে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সেই সহজ ক্যাচ লুফে নিতে পারেননি হ্যারি ব্রুক।যার মাশুল গুণতে হয়েছে ইংল্যান্ডকে, ২৬ বলে ফিফটি তুলে নেন স্যামসন। ১৮ বলে ৩৯ রান করে তাকে সঙ্গ দেন কিষান। তবে অল্পের জন্য সেঞ্চুরি তুলতে পারেননি স্যামসন। ৪২ বলে ৮৯ রান করে ক্যাচ আউট হন তিনএদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদব। ৬ বলে ১১ রান করেন তিনি। তবে ২৫ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে বড় পুঁজির পথে এগিয়ে নেন শিভম ডুবে। এরপর ৭ বলে ১৪ রান করে আউট হন তিলক ভার্মা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ১২ বলের ২৭ রানে ভর করে ২৫৩ রানের রানের বিশাল পুঁজি পেয়েছে ভারত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park