1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

রংপুর-৩ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত
মাটি মামুন রংপুর।
আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে
নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন
অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি।
এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
রানীর মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম।
জানা গেছে, আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায়
অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
এদিকে আনোয়ারা ইসলাম রানীর মনোনয়নপত্র গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
আনোয়ারা ইসলাম রানী বলেন,সবক্ষেত্রে রংপুর একটি
অবহেলিত অঞ্চল দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই
বঞ্চিত।
কারণ, এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই।
যার কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বেআসতে চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন
প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা যদি আমার
পাশে থাকেন, আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন; তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব।
এ সময় তিনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ
করেন।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯৭০
জন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লাঙ্গলের ঘাঁটিখ্যাত এই আসনটিতে সাবেক রাষ্ট্রপতি
মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার পুত্র
রাহগির আল মাহি সাদ এরশাদ নির্বাচিত হয়ে সংসদ
সদস্যদের দায়িত্ব পালন করছেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park