1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

গাইবান্ধায় গুপ্তধন ভেবে বোতলে কোপ বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন রংপুর মেডিকেল ভর্তি- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত
মাটি মামুন রংপুরঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে গুপ্তধন ভেবে বোতলসদৃশ একটি বস্তু কাটতে গেলে তাতে বিস্ফোরণ ঘটে।
আর তাতেই এক যুবকের কবজি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় আরও আহত হয়েছেন যুবকের বাবা-মা ও আরেক ভাইসহ আরও তিনজন।

গতকাল শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ বিস্ফোরণ ঘটনা ঘটে।
আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ৩৮ বছর বয়সী ভুট্ট মিয়া, তার স্ত্রী ৩৩ বছর বয়সী পারভীন বেগম, বড় ছেলে ২৮ বছর বয়সী ফারুক মিয়া ও ছোট ছেলে ১৬ বছর বয়সী রিপন মিয়া।
এদের মধ্যে ফারুকের কবজি থেকে হাত বিচ্ছিন্ন হয়েছে।
পুলিশের ধারণা বিস্ফোরিত বস্তুটি সর্বশেষ বন্যার সময় ভারত থেকে পানিতে ভেসে আসা কোনো বিস্ফোরক দ্রব্য।পুলিশ জানায়, দুপুরে বাবা-ছেলে ভুট্টাখেতে কাজ করতে গিয়ে বোতলসদৃশ একটি বস্তু কুড়িয়ে পান।
তারা সেটিকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে প্লাস দিয়ে খোলার চেষ্টা করেন।
তাতে ব্যর্থ হয়ে পরে দা দিয়ে কাটতে গিয়ে এক পর্যায়ে জোরে আঘাত করার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা ফারুকের বাবা-মা ও ভাইসহ মোট চারজন আহত হন।
শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।
তাদের ঘটনার পরপরই সুন্দরগঞ্জ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা।
পরে সেখান থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।
সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, ‘গেল বন্যার সময় ভারত থেকে আসা পানির সঙ্গে সুন্দরগঞ্জের তিস্তার আশপাশের এলাকায় মরদেহ, ড্রাম, গ্যাসের চুলা,অক্সিজেন সিলিন্ডার ও গাছসহ বিভিন্ন দ্রব্য ভেসে আসে।
এখানকার স্থানীয়রা সেগুলো পেয়েছে। আমরা ধারণা করছি, এটি ওই সময়ে আসা একটি বিস্ফোরক জাতীয় দ্রব্য ছিল যা বন্যার পর ভুট্টার জমিতে আটকে যায়।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park