1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কোম্পানীগঞ্জে গোপন অভিযানে চাঞ্চল্য! ৩টি দেশীয় অস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড শিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ( ২০ জানুয়ারী ) বিকেলে পুলিশ সুপার নোয়াখালী টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের দিকনির্দেশনায় এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নূরুল হাকিমের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুমন চন্দ্র দাস, এসআই (নিঃ) সফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কোম্পানীগঞ্জ থানাধীন চরএলাহী ইউনিয়নের চরলেংটা (চরবালুয়া) ৫নং ওয়ার্ডের চারীখাল জামে মসজিদের দক্ষিণ-পূর্ব পাশের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে নুরুর জামান (৩০), পিতা- নুরুল আমিন, মাতা- কহিনুর বেগম, সাং- চরলেংটা ৫নং ওয়ার্ড, কোম্পানীগঞ্জ, নোয়াখালী-এর বসতঘরের পশ্চিম দোয়ারী চৌচালা টিনের ঘরের দক্ষিণ-পশ্চিম কোণায় বাঁশের মাচার উপর কৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয়-১টি দেশীয় তৈরি এলজি, ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২০ রাউন্ড বিভিন্ন রঙের শিসা কার্তুজ। উদ্ধারকৃত অস্ত্রগুলোর ফায়ারিং পিন ও ট্রিগার সচল রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে আলামতসমূহ জব্দ করা হয়।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park