শিবগঞ্জে ইন্জিনিয়ার ফজলুল হক মিটু মিয়া স্মৃতি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন- দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
৯২
বার পঠিত
মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর ইউনিয়নে ইন্জিনিয়ার ফজলুল হক মিটু মিয়া স্মৃতি ডে নাইট ২০২৩ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডঃ মুহম্মদ মাহমুদুল হক অনিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আল মোতাশিম বিল্লাহ, আলাবকস মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মোর্শেদ শাহেব, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম , আলোর দিন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ ইমতিয়াজ আলী সুজন । সার্বিক ব্যাবস্থাপনায় মোঃ আসিফ আহসান।ধরা ভাস্বকারে ছিলেন, মোহাম্মদ আজম আলী এতে দুইটি দল অংশগ্রহণ করেন কৃষ্ণ গোবিন্দপুর বনাম রসুলপুর ফ্রেন্ড সার্কেল।উক্ত খেলায় মাঠের চারদিকে শত শত দর্শক উপস্থিত ছিলেন