1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু।
ড. তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম ও তাহেরা ইসলামের পুত্র। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন এবং কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ ১৬বছর দায়িত্ব পালন করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।ড. তরু একজন খ্যাতিমান গবেষক। ইতোমধ্যে তাঁর ৫৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় ফোকলোর, নৃ-গোষ্ঠীসমূহের সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park