1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ২০০বছরের পাঁচপাহাড় কালীপূজায় বস্ত্র বিতরণ করেন অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত
নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে ঐতিহ্যবাহী ২০০ বছরের পাঁচপাহাড় কালীপূজায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
এসময় তিনি বলেন, জামাত-বিএনপি দেশের শত্রু উন্নয়নের শত্রু এই শত্রুরা যাতে মাথা তুলে দাড়াঁতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর পাঁচপাহাড় কালীপূজা মন্ডবে কালীপূজা উপলক্ষে ২১০ জন আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন আওয়ামী লীগ মানে শান্তি, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষ শান্তিতে থাকবে। শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারলে আমরা দেশ থেকে সকল অপশক্তি দূর করতে পারবো।
আমি সবসময় আপনাদের পাশে আছি আপনারা যখনি আমাকে ডাকবেন, আমি তখনি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পাঁচপাহাড় কালীপূজা মন্ডবের সভাপতি প্রভাষক সুজন ঘোষ এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম।
আরও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা তাঁতি লীগের সভাপতি সাদেকুল ইসলাম, লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর কবির, শহিদ আকবর আলী কলেজের প্রভাষক কৃষ্ট মোহন সিংহ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাঈদ মাহাবুব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরুল হাসান হিরা সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ ও সংগঠন নেতৃবৃন্দ ও কালীপূজার ভক্তবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি
০১৭২২৮০২৩৬৬
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park