1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ি থেকে চোরাই তেল কেনাবেচা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ীরা । আর এই কারণে লাইসেন্স দাড়ি ব্যবসায়ীদের পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে।- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত
মোঃ শুকুর আলী সাভার প্রতিনিধি ::
ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক, শ্যামলি (সিএনজি) স্টেশন থেকে ২০০ মিটার উত্তরে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকাগামী পাশে, স্মার্ট মটরস এন্ড অয়েল নামে প্রদর্শিত একটি সাইনবোর্ড ঝোলানো। স্মার্ট মটরস এন্ড অয়েল এর সাইনবোর্ডে লেখা রয়েছে, সুদক্ষ স্পর্শে আধুনিকতার ছোয়া, এখানে ডিজেল, মবিল, অকটেন সুলভ মূল্য পাওয়া যায়।
যানা গেছে মহাসড়কে চলাচলকৃত যানবাহন ট্রাক, বাস, প্রাইভেটকার ও কভার্ডভ্যান সহ বিভিন্ন প্রকার গাড়ি থেকে ড্রাইভাররা চুরি করে এখানে তেল বিক্রি করে। চোরাই তেল কেনার জন্য মহাসড়কের পাশে দৃশ্যমান বড় ড্রাম, গ্যালন ও তেল বের করার পাইপ সহ সাইনবোর্ড ঝোলানো রয়েছে। চোরাইকৃত এই তেল সংরক্ষণ করার জন্য পাশেই রয়েছে একটি গোডাউন।
এখন প্রশ্ন হলো, এই তেল বিক্রি করা হয় কোথায়? এব্যাপারে সরেজমিনে ঐ তেলের দোকানে গিয়ে মালিক কে পাওয়া যাইনি, উপস্থিত কর্মচারি সাংবাদিক পরিচয় পেয়ে কোন তথ্য না দিতে পারবেনা বলে জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক ব্যাক্তি বলেন, মোঃ সাত্তার (৪০) নামের এক ব্যাক্তি ওই দোকানের মালিক, সে ধরাছোঁয়ার বাইরে থেকে মোঃ মিজান কে দিয়ে ব্যাবসা পরিচালনা করে। এরপর মুঠোফোনে সাত্তার এর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সারাদেশে বিএনপি সহ বিরোধীদল গুলো যখন হরতাল, অবোরধ ডেকে সড়ক-মহাসড়কে যানবাহনে প্রতিনিয়ত অগ্নিকান্ড ঘটিয়ে চলেছে, ঠিক এই মুহূর্তে মহাসড়কের পাশে চোরাইকৃত এই খোলা তেলের দোকান কতটুকু নিরাপদ।
জানার জন্য সাভার হাইওয়ে থানার (ওসি) শেখ আবুল হাসান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কের পাশে এমন কোন স্থাপনা থাকলে তাদেরকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে, নির্দেশনা অমান্য করলে সাভার থানা পুলিশের সহযোগিতায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা এর নিকট জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কের পাশে এমন কোন দোকান থেকে থাকলে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার ব্যবস্থা নেয়া হবে।
মোঃ শুকুর আলী সাভার প্রতিনিধ
01874397128
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park