1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক গরমে অসুস্থ

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক গরমে অসুস্থ হয়ে পড়েছে। তীব্র তাপদাহ, দীর্ঘ সময় অপেক্ষা এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
অসুস্থ সাংবাদিকদের মধ্যে রয়েছেন— যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভি’র জেলা প্রতিনিধি আহসান রাজিব, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মনিরুল ইসলাম মনি,আমাদের সময় ও মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জল, ঢাকা পোস্ট’র ইব্রাহিম খলিল, ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা, এবং সাংবাদিক গাজী হাবিব। তাদের মধ্যে অনেকে বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিকদের অভিযোগ, কর্মসূচির নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টা থাকলেও কেন্দ্রীয় নেতারা পৌঁছান ১২টা ২১ মিনিটে, এবং মঞ্চে ওঠেন ১টা ৪৪ মিনিটে। টানা রোদে ছায়া বা বিশ্রামের কোনো সুব্যবস্থা ছিল না, এমনকি সাংবাদিকদের জন্য ছিলনা নির্ধারিত কোন স্থান। দুপুর ২টা ১৫ মিনিটে মঞ্চ ত্যাগ করার আগপর্যন্ত সাংবাদিকদের তীব্র গরমে অপেক্ষা করতে হয়, যা অনেকের শারীরিক অবস্থা বিপর্যস্ত করে তোলে।ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আমরা খবর সংগ্রহে মাঠে থাকি, কিন্তু আয়োজকদের দায়িত্বশীলতা থাকলে এমনটা হতো না। তীব্র তাপদাহে ছায়া বা পানির ব্যবস্থা করাও তাদের কর্তব্য ছিল।উল্লেখ্য,এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলাম, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিনসহ কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park