1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে তিনতলাবিশিষ্ট ওই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাতেও ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। এই তেরাবাজার মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন সরকারের কাছ থেকে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সার হয়েছে। সে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নিয়েছে, যা এই মাদ্রাসার জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, শেরপুরের ঐতিহ্যবাহী এ মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এর আগে এক কোটি টাকা অনুদান দিয়েছিলাম। ওই টাকায় মাদ্রাসার বহুতল একাডেমিক ভবন কাম মার্কেট নির্মাণ করা হয়েছে। এখন থেকে এই মার্কেটের প্রাপ্ত ভাড়া দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতনভাতা সহজেই পরিশোধ করা সম্ভব হবে। এজন্য কারও হাতের দিকে তাকিয়ে থাকতে হবে না। এদিন তিনি মাদ্রাসায় আরও ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন, মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু ও খন্দকার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
পরে এক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমেদ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park