1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুর পৌরসভা মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬ নং ওয়ার্ড – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৬ নং ওয়ার্ড ফুটবল একাদশ ১ নং ওয়ার্ড ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি ২০ হাজার দর্শক উপভোগ করেন।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর ও পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারি, ডিএসএ-ডিএফএ’র কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, দুই দলের খেলোয়াড় এবং ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের।
এ খেলায় ৬নং ওয়ার্ডের পক্ষে দুটি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ হন দীপ্ত। টূর্ণামেন্ট সেরা খেলােয়ার হন ৬নং ওয়ার্ডের সিজার।
টূর্ণামেন্টে পৌরসভার নয়টি ওয়ার্ড অংশ গ্রহণ করে ছিলো।
এতে পৌরসভার পক্ষ থেকে পুরুষ্কার হিসেবে বিজয়ী দল ১লক্ষ ২৫ টাকা ও বিজীত দলকে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। একইসাথে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক তার পক্ষ থেকে ফাইনালে অংশগ্রহনকারী দুই দলকে ১লক্ষ করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়ার ঘোষনা দেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park