1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আইনে আ.লীগ নিষিদ্ধ, মানুষের অন্তরে না: কাদের সিদ্দিকী- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট দৈনিক সোনার বাংলাদেশ;কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না।’আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সব দলের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না। এটা দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা।’শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন, ‘শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।’তিনি বলেন, ‘আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতেও বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন, তাঁরও পতন হবে। আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। আর এই পতন ঘটাতে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল, কিন্তু তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে, নিজেদের সম্মান খুইয়ে চলেছেন।’কাদের সিদ্দিকী বলেন, ‘যেই মানুষের সাড়া পেয়ে তাঁরা বিজয় অর্জন করেছেন, তাঁরা যেন সেই মানুষের কথা ভাবেন। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার করা অন্যায়, তাঁরা ১৫ মাসে যদি করে বসেন, তাহলে তাঁদের মানুষ স্মরণ করবে না। আমি সে জন্য সবাইকে বলব আর দলাদলি-হানাহানি না করে, প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দিন।’উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে স্মরণসভায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park