চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির আওতায় পিস্তলসহ দু’জন গ্রেফতার- দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
২১০
বার পঠিত
এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দু’জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল সন্ধায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম ও একই মহল্লার মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দীন। আজ,বৃহস্পতিবার সকাল ১১ টায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন,৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিজিবি’র একটি টহল দল তেলকুপি হতে কানসাট যাওয়ার রাস্তায় তাদেরকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের দুই জনকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়।