1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আগুনের ঘটনায় জড়িতদের বিষয়ে যা জানালেন প্রেস সচিব-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পঠিত

অনলাইন সংস্কর-মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় বিশিষ্ট চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
ঘটনার পরপরই মানিকগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়। মামলার ভিত্তিতে মানিকগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যমতে, গত ১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় অবস্থিত মানবেন্দ্র ঘোষের আধাপাকা টিনশেড চৌচালা বসতঘরের স্টোররুমে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের খাটিয়া, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, জেনারেটর, মোটরসাইকেল, গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় মালামাল ও মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মানোয়ার হোসেন মোল্লা বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে। পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়িটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park