ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
২৩০
বার পঠিত
শিমুল মন্ডল যশোর জেলা প্রতিনিধি:-
যশোরের মণিরামপুর, অভয়নগর,কেশবপুর উপজেলার ৯৬ গ্রামের প্রাণকেন্দ্র বলে খ্যাত মশিয়াহাটীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ নভেম্বর সকাল ১০-৩০টায় মশিয়াহাটি ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলরুমে মনিরামপুর উপজেলা পানি কমিটির সভাপতি আল্বহাজ্ব এ্যাডঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উত্তরন তালা ও পানি কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মনিরামপুর,যশোর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল,অভয়নগর উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান বিষ্ঞু পদ দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলটিয়া ইউ পি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সুন্দলী ইউ পি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, হরিদাসকাটী ইউ পি চেয়ারম্যান আলমগীর হোসেন, খানপুর ইউ পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাধারন সম্পাদক জি এম টিপু সুলতান, ইউ পি সদস্য শংকর মন্ডল ও নাজনীন নাহার শান্তা, সমাজসেবক খাইরুল ইসলাম ইমন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন এ বছর অনাবৃষ্টি ও ভবদহ সুইচগেটে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেচ পাম্পের কারনে জলাবদ্ধতা থেকে রক্ষা পেলেও ভবদহ সুইচগেটের উত্তর পার্শ্বে সকল খাল ও নদীনালাতে নেট-পাটা ও শেওলার কারনে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যা আশু পদক্ষেপ না নিলে চলতি বোরো আবাদের মারাত্বক ক্ষতি হবে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন ভবদহের স্থায়ী সমাধানের জন্য সরকার বারোআওড়িয়া থেকে উত্তরাঞ্চালের ৬৩ কিঃ মিঃ নদী সংস্কারের উদ্দোগ নিয়েছেন যা মন্ত্রনালয়ের অনুমোদোনের অপেক্ষায় আছে। তিনি আরো বলেন এ অঞ্চলে সুষ্টু বোরো আবাদের জন্য আপনাদের সহযোগিতা পেলে অতিদ্রুত সকল খাল, নদ-নদী থেকে নেট পাটা ও সংস্কারের মাধ্যমে বিলের পানি সরানো সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরন তালা,সাতক্ষীরার দিলিপ রায়।