1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সারজিস বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা লেখা নাই-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পঠিত

সোনার বাংলাদেশ ডেস্কঃআওয়ামী লীগের আমলে হওয়া তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা ও রায় না হওয়া পর্যন্ত দলটির সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করার পর নিজের বক্তব্য থেকে সরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।সোমবার সকালে দুটি রিট করার কথা জানিয়ে বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস জানান, কোনো রিটই দায়ের করা হয়নি। প্রক্রিয়া করা হয়েছে মাত্র।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদনের বিষয়টি সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে বলা হয়, সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

গণমাধ্যমের প্রতিবেদনের পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘দুটি রিট করেছি। আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেনো ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট। এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল অ্যাক্টিভিটি থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট।

দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই বলেও পোস্টে জানান সারজিস আলম।
রিটকারীদের আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমও সাংবাদিকদের রিট দায়েরের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রিটে সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া হয়নি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আহসানুল করিম জানান, মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
এরপর বিকেলে এবি পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকরা বিষয়টি সারজিসের কাছে জানতে চান। এ সময় সারজিস জানান, এখনও কোনো রিট হয়নি। রিটের খসড়া তৈরি করা হয়েছে মাত্র।

রিটের প্রক্রিয়া এখনও শেষ হয়নি জানিয়ে সারজিস জানান, প্রক্রিয়া শেষে সমন্বয়করা গণমাধ্যমের সামনে আসবেন। সারজিস বলেন, ‘আমাদের রিটের কোথাও আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের কথা নেই।
সারজিস আলম বলেন, ‘আমরা একটি রিটের প্রসেস করছিলাম, সেখানে আওয়ামী লীগ ১৬ বছরে যে কোনো দলকে নষ্ট করতে যা যা করেছে, আমরা সেরকম কোনো কিছুর ভিত্তিতে যাবো না। তারা বিগত তিনটি যে নির্বাচন করেছে দেশের সব মানুষ সাক্ষ্য দেবে এগুলো ছিল প্রহসনের। তাহলে এগুলোকে অবৈধ ঘোষণা করা উচিত। নির্বাচনের পর যারা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে সেগুলোও অবৈধ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, ‘আমরা একটি প্রাথমিক ড্রাফট করেছি। এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কাল বা পরশু প্রক্রিয়া শেষ করে মিডিয়ার সামনে আমরা বলতাম। মিডিয়াতে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাওয়া হয়েছে। আমি বা হাসনাত আমরা কেউই এ বিষয়ে গণমাধ্যমে কথা বলিনি। আমাদের কাছে মনে হয়েছে এটা হয়তো কারও মাধ্যমে সাইডটক হয়ে মিডিয়ায় গিয়েছে।’

যে কোনো তথ্য প্রচারের আগে গণমাধ্যমকে যাচাই করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘হয়তো আগামীকাল রিটের প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা ভাবছি, দুটি বিষয় মিলিয়ে একটি রিট করা যায় কিনা। আইনজীবীদের সাথেও কথা বলেছি। রিট আমরা অবশ্যই করব। কাল বা পরশু আমরা জানিয়ে দেবো। মূল কথা জানালেই সব বিভ্রান্তি দূর হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park