র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি থেকে অবিস্ফোরিত ০৫ টি ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
২২১
বার পঠিত
স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি ককটেল উদ্ধার করেছে র্যাব- ৫ সিপিসি ১ চাঁপাইনবাবগঞ্জ।মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার কুথানীপাড়া এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।র্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে সদর উপজেলার কুথানীপাড়া এলাকায় সিমেন্টের একটি ব্যাগে বেশ কয়েকটি ককটেল পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। পরে তারা অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করেন।এর আগে রাজশাহী থেকে র্যাবের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। র্যাব আরও জানায়,চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশে ককটেলগুলো মজুত করা হয়েছি বলে বিষয়টি নিশ্চিত করেন।