1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ঝিনাইদহে ‘দৈনিক যশোর বার্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃযশোর থেকে প্রকাশিত বহুল প্রচলিত ‘দৈনিক যশোর বার্তা’ প্রত্রিকার (ঝিনাইদহ-মাগুরা) প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাপতি অনুষ্ঠত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ঝিনাইদহের মর্ডান মোড়ে দৈানক কালবেলা অফিসের সেমিনার কক্ষে ঝিনাইদহ ও মাগুরার জেলা-উপজেলা প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যশোর বার্তার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রতিনিধি মোঃ নওয়াব আলী। এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরার ষ্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ষ্টাফ রিপোর্টার আব্দুল্লাহ বাশার, মহেশপুর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, কোটচাদপুর প্রতিনিধি রেজাউল করিম, ষ্টাফ রিপোর্টার জীবন রহমান, মাগুরা (মহাম্মদপুর ) উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন নাজমুল, হরিণাকু-ু উপজেলা প্রতিনিধি মাহামুদুর রহমান মিল্টন এবং যশোর অফিসের ফটো সাংবাদিক তানভীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝিনাইদহের প্রতিনিধিগণ। সভা শেষে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেণ ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর আলম।

মতবিনিময় সভায় প্রতিনিধিগণ পত্রিকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেণ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন নানা চড়াই-উতরায় পেরিয়ে আমরা যশোর বার্তাকে মানুষের দোর গুড়াই পৌছে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের সকলের সহযোগীতায় এই পত্রিকাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। দৈনিক যশোর বার্তা আমরা একটি পরিবার, সকলকে আন্তরিকতার সাথে পত্রিকায় কাজ জরার আহবান জানন। আগামী ১১ নভেম্বর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক বর্ণাঢ্য আয়োজনে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park