1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত-২-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে ঘটনাটি ঘটে। নিহত আল আমিন (৪৫) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের লাল মিয়ার ছেলে। এসময় শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২৮) গুরুতর আহত হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আল আমিন শ্রীবরদী পৌর শহর থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইগাতীতে আসছিল। এসময় বকচর ব্রীজ সংলগ্ন এলকায় পৌঁছালে খড় বোঝাই ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এসময় আব্দুল্লাহ ও মামুন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park