1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বন্যার্তদের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পঠিত

জিএম.হিরোন তারেক  কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পাইকগাছা এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি হিসেবে পলিথিন দেওয়া হয়। বন্যার্তরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন।
কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে আর্থিক সহায়তা সংগ্রহ করেন। ওই সহায়তার অর্থ থেকে প্রথম ধাপে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৬০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park